চ্যাটজিপিটি এখন আর কেবল প্রযুক্তিপ্রেমীদের বিষয় নয়। পড়াশোনা, লেখালেখি, অফিসের কাজ, এমনকি দৈনন্দিন প্রশ্নের উত্তর পেতে অনেকেই এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল ব্যবহার করছেন।
কিন্তু এটি ব্যবহার করতে গিয়ে বেশিরভাগ মানুষ কিছু সাধারণ ভুল করেন—যেগুলো বুঝতে না পারলে চ্যাটজিপিটি থেকে সর্বোচ্চ সুবিধা পাওয়া যায় না।
অস্পষ্ট প্রশ্নে অস্পষ্ট উত্তর
চ্যাটজিপিটি কোনো জাদুকর নয়। এটি মূলত আপনার প্রশ্নের ওপরই নির্ভর করে। নতুন ব্যবহারকারীরা প্রায়ই খুব ছোট বা অস্পষ্ট প্রশ্ন করেন—যেমন, ‘এটা বুঝিয়ে দাও’ বা ‘একটা লেখা দাও।’
ফলাফল হিসেবে উত্তরও হয় সাধারণ এবং ভাসা ভাসা।
যত পরিষ্কার করে বলা যায় আপনি কী চান, উত্তরও তত ভালো হয়।
বিষয়, টোন, দৈর্ঘ্য বা উদ্দেশ্য উল্লেখ করলে আরও ভালো ফলাফল পাওয়া যায়।
একবারে পাওয়া যাবে না কাঙ্খিত উত্তর
অনেকে মনে করেন, একবার প্রশ্ন করলেই নিখুঁত উত্তর পাওয়া উচিত।







