বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স

Staff Reporter৩১ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স

পিঠের চোটের কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার বেন ডরসুইসকে।

বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ম্যাথু শর্টও। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন ছন্দে থাকা ম্যাট রেনশ। বিগ ব্যাশে দারুণ খেলেছেন স্টিভেন স্মিথও। তবে বিশ্বকাপের প্রাথমিক দলে না থাকা স্মিথকে এবারও বিবেচনা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। 

কামিন্সকে শুরুতে অস্ট্রেলিয়ার প্রাথমিক ১৫ সদস্যের দলে রাখা হয়েছিল। ধারণা করা হয়েছিল, শুরু থেকে না পারলেও মাঝপথে বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বিশ্বকাপের মতো বড় আসরে কামিন্সের মতো বড় ক্রিকেটারের অভিজ্ঞতা দরকার ছিল অস্ট্রেলিয়ার। আইপিএলে কামিন্স সানরাইজার্স হায়দরবাদের অধিনায়কও। মানে ভারতের কন্ডিশন খুব ভালো চেনা কামিন্সের। তাঁর নেতৃত্বেই ভারতে হওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জিতেছিল অস্ট্রেলিয়া।

Share this article